1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ বার

শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।’আমাদের ভিশন: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি’ এই স্লোগানকে সামনে রেখে ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় শেরপুর সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়। শেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম খালিদ, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাফেজ জাকারিয়া মোঃ আব্দুল বাতেন, জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া।সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন স্কুল ও দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews