1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন হাতির পিঠে চড়ে বিদায় নিলেন প্রধান শিক্ষক রব্বানী

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫২ বার

নওগাঁয় আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন হাতির পিঠে চড়ে বিদায় নিলেন প্রধান শিক্ষক রব্বানী

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

অভূতপূর্ব এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো নওগাঁর ধামইরহাট। রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম সফল এবং জেলার গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ুএর প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীকে বিদায় জানাতে প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করলেন এক অনন্য আয়োজন। জীবনের দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে অবসরে গমনকালে তাকে বিদায় জানানো হলো হাতির পিঠে চড়িয়ে। এই বিরল দৃশ্য একনজর দেখতে বিদ্যালয়ের সামনে ও আশপাশে ভিড় জমায় হাজারো মানুষ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দাতা সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। প্রাক্তন শিক্ষার্থী ও কলেজ শিক্ষক হারুন আল রশীদ ও মুমিনুল ইসলামের সঞ্চালনায় একে একে বক্তব্য রাখেন অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পরিবেশ আন্দোলন বাপা’র সম্পাদক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, সাবেক অধ্যক্ষ আব্দুল গণি মণ্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিন স্বপন, শরিফুল ইসলাম পুতুল, ওয়াসিফ আরাফাত অভি, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইফতি ইউসুফ সৌম্য, আবু সাইদ পলাশ, মানবসেবা সংগঠনের নেতা রাসেল মাহমুদ ও শাকিল হোসেন প্রমুখ। বক্তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, খেলাল ই রব্বানী শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন অভিভাবক, পথপ্রদর্শক এবং শিক্ষার্থীদের প্রেরণার বাতিঘর। তার হাত ধরে অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিন শুধুমাত্র প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী নন, তার সঙ্গে সহকারী শিক্ষক খোরশেদা আক্তার, ফয়জুল ইসলাম, অসীম চন্দ্র কুন্ডু, রেজাউল করিম এবং অফিস সহকারী আব্দুস সাত্তারকেও সম্মাননা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রীতে ভরে ওঠে বিদায়ের আসর। সবশেষে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়িয়ে বের করেন। এরপর পুরো বাজার প্রদক্ষিণ শেষে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ হাত নেড়ে, ফুল ছড়িয়ে এবং স্লোগানে স্লোগানে প্রিয় শিক্ষককে বিদায় জানান। দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া এস এম খেলাল ই রব্বানীর প্রতি শিক্ষার্থীদের এই ভালোবাসা ধামইরহাটে সৃষ্টি করেছে এক অনন্য দৃষ্টান্ত। এলাকাবাসীর মতে, এই বিদায় অনুষ্ঠান শুধু একটি শিক্ষককে বিদায় নয়, বরং এটি প্রমাণ করেছে একজন সৎ, নিবেদিতপ্রাণ ও স্নেহশীল শিক্ষক কিভাবে আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নেন। শিক্ষার্থীরা বলেন, “স্যার ছিলেন আমাদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও মানবিকতা আমাদের সারাজীবন পথ দেখাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews