1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুরে জঙ্গলদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের চাকরি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার

শেরপুরে জঙ্গলদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের চাকরি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার জঙ্গলদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের জমিদাতা মোঃ শাহাদত হোসেন তার চাকরি পুনর্বহাল এবং এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। ৭ সেপ্টেম্বর (রোববার) দুপুর ১২টায় জঙ্গলদী গ্রামে তার নিজ বাড়িতে গ্রামবাসী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন শাহাদত হোসেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদত হোসেন অভিযোগ করেন, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার স্নিগ্ধা তার স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছেন।তিনি বলেন, “প্রায় ২৫ বছর ধরে আমি বিনা বেতনে এ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। ২০২০ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার স্নিগ্ধা তার ব্যক্তিগত বিদ্বেষ ও ক্ষমতার অপব্যবহার করে আমাকে এমপিওভুক্ত করেননি। এমনকি ম্যানেজিং কমিটির সভাপতিকে রাজনৈতিক প্রভাবিত করে চার দফায় নিয়ম বহির্ভূতভাবে আমাকে চাকরি থেকে বরখাস্ত করানো হয়েছে।”শাহাদত হোসেন আরো জানান, তিনি বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে নিজের ৩৫ শতাংশ জমি এবং তার সহোদর ভাই অতিরিক্ত ১০ শতাংশ জমি বিদ্যালয়কে দান করেছেন। অথচ তার এই ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে তাকে অবমূল্যায়ন ও হয়রানির শিকার হতে হচ্ছে।তিনি অভিযোগ করেন, আদালত তার পক্ষে রায় দিলেও প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার স্নিগ্ধা গোপনে রিট দায়ের করে রায় কার্যকর হতে দিচ্ছেন না এবং নানা কৌশলে তাকে হয়রানি করে যাচ্ছেন।পরিশেষে সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদত হোসেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আদালতের রায় কার্যকর করে তার চাকরি পুনর্বহাল ও ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews