1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুর সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার

শেরপুর সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শেরপুর সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা শহরের খরমপুর স্বপ্নীল কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।বক্তারা বলেন, এখনও আমাদের আশেপাশে পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে বিএনপির ঐক্য নষ্ট করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতায় কোন অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে পারছে না। তাই আগামীর সংসদ নির্বাচনে আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো। অতীতে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ ছিল আগামীতেও সেভাবে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, শফিউল আলম চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ আরো অনেকে।সভায় সদর উপজেলা বিএনপির আওতাধীন ১৪ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একইসাথে দ্রুত সময়ের মধ্যে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব বেছে নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এদিকে একইদিন একই জায়গায় শহর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুর শহর বিএনপির আওতাধীন ৯ টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews