1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর পত্নীতলায় নৃগোষ্ঠী আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব ২০২৫ পালিত

  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার

নওগাঁর পত্নীতলায় নৃগোষ্ঠী আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব ২০২৫ পালিত

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব-২০২৫ উপজেলার নজিপুর পাবলিক মাঠে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প ও সমমনা অন্যান্য এনজিও সংস্থার যৌথ আয়োজনে এ উৎসব পালন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলার শ্রী সুবোধ উরাও এর সভাপতিত্বে উক্ত কারাম উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান পত্নীতলার পরিচালক যোগেন্দ্রনাথ সরকার, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, কারিতাস রাজশাহী অঞ্চল (সিএমএলআরপি-২) প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হক, পারগানা বাইশি সাধারন সম্পাদক বাবু যোসেফ হেম্ব্রম, অন্যান্য আদিবাসী নেতৃৃবৃন্দ, আদিবাসী শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও সহ অন্যান্য এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ। উৎসবে উপজেলার সকল আদিবাসী সম্প্রদায় আনন্দের সাথে অংশগ্রহন করে ঐতিহ্যবাহী কারাম নৃত্য পরিবেশন করেন। এসময় কারিতাস সহ সমমনা অন্যান্য এনজিও সংস্থা কারাম উৎসবে স্ব-স্ব স্টল প্রদর্শনের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews