1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে এক হিন্দুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে আলমারি ও সোকেস ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫হাজার টাকা ও ১ টি মোবাইল ফোন সহ মালামাল লুট করে নিয়ে যায়।এদিকে ডাকাতির ঘটনায় ঐ গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্প্রতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া নামক গ্রামের হিন্দু পরিবার পলাশ চন্দ্রের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ৮/১০০ জনের একটি ডাকাতদল পলাশের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ঘরে তল্লাশি চালিয়ে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইলফোন সহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করতে চাইলে তাদেরকে অস্ত্র দিয়ে মেরে ফেলবে বলে ভয়ভীতি দেখানো হয়। ভুক্তভোগী পরিবারের প্রধান পলাশ চন্দ্র বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। কয়েকজন ব্যক্তি আমার দরজার কাছে এসে আমরা পুলিশের লোক থানা থেকে এসেছি বলে ডাকতে থাকে। তাদেও কথা শুনে আমি ঘরের দরজা খুলে বারান্দায় পা দিতেই, তারা আমাকে ধারালো হাসুয়া গলায় ধরে হাত পা বেঁধে ফেলে। এরপর আমার স্ত্রী ও ছেলেকে অস্ত্র ধরে জিম্মি করে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১৫ হাজার টাকা, ৪ ভরি সোনা ও ১ টি মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর ডাকাতরা আমার স্ত্রী কে দিয়ে ছোট ভাই ও তার স্ত্রী কে ঘুম থেকে জেগে তোলে। তারা ঘরের দরজা খুলতেই তাদের কে একই ভাবে অস্ত্র ধরে জিম্মি করে তাদের ঘরের সোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার সহ আমাদের দুই ভাইয়ের মোট ১০ ভরি সোনা ডাকাতরা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী একই পরিবারের (ছোট ভাই) পবিত্র বলেন, কয়েক মাস আগে আমি বিয়ে করেছি। এসব স্বর্ণালংকার আমার শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়েছিলাম। একেবারে আমি নিঃশেষ হয়ে গেলাম। এই ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় পর্যাপ্ত টহল না থাকায় এসব ঘটনা ঘটছে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সকালে পুলিশ সুপার সামিউল সারোয়ার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদের শনাক্ত করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। পুলিশ সুপার সামিউল সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাত দল দেয়াল টপকে বাড়িতে ঢুকে তারা ডাকাতি করেছে। ডাকাত ধরার জন্য আমরা অলরেডি অপারেশন শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews