1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর বদলগাছী সেনপাড়া এলাকায় ভূটভূটি-লছিমনের ধাক্কায় এরফান কবিরাজের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার

নওগাঁর বদলগাছী সেনপাড়া এলাকায় ভূটভূটি-লছিমনের ধাক্কায় এরফান কবিরাজের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে সাইকেলে করে কাঁচামাল বিক্রি করতে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় এরফান কবিরাজ(৭০) নামে এক বৃদ্ধের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৭ টায় বদলগাছী ছোট যমুনা নদীর ব্রীজের পূর্ব পাশে সেনপাড়া ১০ মাথা নামক স্থানে। নিহত এরফান কবিরাজ উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ফজলার রাহমান কবিরাজের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকালে এরফান বড়ি থেকে বদলগাছী হাটে সাইকেলে করে পটল ও কাঁচা মরিচ বিক্রি করতে আসার সময় আধাইপুর ইউনিয়নের সেনপাড়া ব্রীজ মোড়ে পৌঁছলে মাতাজিহাট থেকে জয়পুরহাটগামী একটি গরুবাহী ভুটভুটি সরাসরি এসে ধাক্কা দিলে এরফান কবিরাজ পাকা রাস্তা উপর পড়ে যায়। ভুটভুটির ধাক্কায় এরফান কবিরাজের মাথা ফেঁটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরেও নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় লোকজন এরফান কবিরাজকে নিয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করে। হাটের দিন হওয়ায় দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভীড় জমে যায়। খবরপেয়ে বদলগাছী থানা পুলিশের এস আই আব্দুল মোমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে ভুটভুটি ও সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে বদলগাছী থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ব্যপারে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ভুটভুটি ও সাইকেল জব্দ করা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews