1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর স্বেচ্ছাসেবক দল নেতা গাঁজাসহ গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার

নওগাঁর স্বেচ্ছাসেবক দল নেতা গাঁজাসহ গ্রেপ্তার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় স্বেচ্ছাসেবক দল নেতা গাঁজাসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার৷ জেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে। সেই সাথে আরও দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার ১৫ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকাল ১০ টায় পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে এএসআই সাহাবুদ্দিন শহরের তাজের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন (৩৪)। তিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। এবং ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫) ও মৃত রফিকউল্লাহ’র ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪৩)। তার স্থায়ী বাড়ি নোয়াখালীর মুরাদপুরে আর বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গ্রামে। প্রেস বিজ্ঞপ্তিতে ফারজানা হোসেন বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি অন্য জেলা থেকে একটি বাসে করে গাঁজা নিয়ে আসা হচ্ছে। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় মমিনুল তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ রুবেল হোসেন ও সোনিয়া ওরফে সনির কাছে হস্তান্তর করছিল। এমন সময় আমরা ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এসময় তাদের ওই ব্যাগের ভিতর থেকে কচটেপ মোড়ানো অবস্থায় ৫ টি প্যাকেটে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বেচা কেনার নগদ ৯ হাজার ৩ শত টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফারজানা হোসেন আরও বলেন, গ্রেপ্তারকৃত তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী। এরমধ্যে মোমিনুল বাহির থেকে মাদক সাপ্লাই দেয়। আর রুবেল ও ছনি বানু বিভিন্ন জায়গায় থেকে মাদক কিনে নওগাঁ জেলাসহ আশেপাশের এলাকায় বিক্রি করে থাকে। তাদের সকলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। মাদক বিক্রির সাথে জড়িত অন্যদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews