1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মহাদেবপুর ডাকবাংলা মাঠে ঐতিহ্যবাহী নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ বার

নওগাঁর মহাদেবপুর ডাকবাংলা মাঠে ঐতিহ্যবাহী নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব পালিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন করা হয়। উপজেলার ডাকবাংলো মাঠে বাহারী সাজ আর মাদলের তালে তালে আদিবাসী নারীদের নাচের ঝংকারে মুখরিত হয়ে উঠেছিল ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠ। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ও বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার রাজশাহীর এ্যাসিসটেন্ট হাই কমিশনার মনোজ কুমার। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান ও দপ্তর সম্পাদক নকূল পাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার উপ পরিচালক এস এম শমীম আকতার, মানবাধিকার কর্মী নিরুপা দেওয়ান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর এর পরিচালক মানিক সরেন, রুমিয়া প্রফেশনাল ট্রেনিং নার্সিং ইন্সটিটিউট নওগাঁর ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মার্টিন মুর্মু, নাটোর জেলা সভাপতি রঘুনাথ লাকড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর শাখার সাধারণ সম্পদক মা,আরিফুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁর এরিয়া কো-অর্ডিনেটর আছির উদ্দীন, নওগাঁ জেলা এনসিপির সদস্য আমিনুল হক, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ। বক্তাগণ আদিবাসীদের নিজেস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবি জানান। এ কারাম উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ৯৫টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews