1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মহাদেবপুর বিনোদপুরে সেনাবাহিনীর অভিযান চালিয়ে চোলাই মদসহ তোফায়েল ও ললিত নামে ২ জন আটক

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ বার

নওগাঁর মহাদেবপুর বিনোদপুরে সেনাবাহিনীর অভিযান চালিয়ে চোলাই মদসহ তোফায়েল ও ললিত নামে ২ জন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরি করার উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তোফায়েল (৩৭) ও ললিত (২৫) নামে দু’ জনকে আটক করেছে। রবিবার সকাল ১১ টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে মদ সহ তাদের আটক করা হয়। আটককৃত দু’জন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর সোনার পাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে তোফায়েল ও ঘাষিয়ারা গ্রামের অনিলের ছেলে ললিত। জানা যায়, চোলাই মদের রাজ্য হিসাবে পরিচিতি পেয়েছে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের ঘাষিয়ারা গ্রাম। ঐ গ্রামে প্রতি নিয়ত চোলাই মদ তৈরি হয় এবং এগুলো যুব সমাজের মাঝে বিক্রি হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে রবিবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাদের নিকট থেকে ২৪ ড্রাম যার পরিমাণ ১টন চোলায় মদসহ ৬শ টি বোতল এবং মদ বানানোর উপকরণ (বড়ি) ৫ কেজি উদ্ধার করে সেনাবাহিনী। সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে চোলায় মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এসময় দু’ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews