1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

“আলোর সন্ধানে ঝিনাইগাতী’’ (আসঝি) সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম

  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার

“আলোর সন্ধানে ঝিনাইগাতী’’ (আসঝি) সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মানুষের কল্যাণে কাজ করে চলেছে ‘‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’’ (আসঝি) সংগঠন। ২০২০ সালের ১ জুন পথচলা শুরু করা এ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠনটি ইতোমধ্যে শতাধিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।”মূলমন্ত্র কল্যাণ সাধন, ঝিনাইগাতীর উন্নয়ন”।এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে আসঝি। প্রায় এক হাজার ফলজ ও ঔষধি গাছের চারা এ কার্যক্রমের আওতায় বিতরণ ও রোপণ করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ সেপ্টেম্বর রাংটিয়া মারকাজুল তাক্বওয়া মাদ্রাসায় গাছের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদ হোসেন এবং রাংটিয়া রেঞ্জ অফিসার মোহাম্মদ আব্দুল করিম। সভাপতিত্ব করেন, আসঝির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুনুর রশিদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য আব্দুল আলিম, মাহফুজ, জামাল উদ্দিনসহ স্থানীয় শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।জানা গেছে, শুধু বৃক্ষরোপণ নয়, মানবিক কর্মকাণ্ডেও বরাবরের মতো সক্রিয় ভূমিকা রাখছে আসঝি। সংগঠনের উদ্যোগে এ পর্যন্ত ৪১৫ জন রোগীর জন্য ব্লাড ডোনেশন সম্পন্ন হয়েছে। এছাড়া অসুস্থ ও অসহায়দের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রদান, এতিম শিক্ষার্থীদের ভর্তি ফি প্রদান, কোভিড-১৯ পরিস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণসহ নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।২০২১ সালের বৃক্ষরোপণ অভিযানে উপজেলার সাতটি ইউনিয়নে এক হাজার গাছ রোপণ ও বিতরণ করে আসঝি। ফেনী-নোয়াখালীর বন্যায় ত্রাণ সহায়তা ও পোশাক পাঠানো, ২০২৪ সালের ঝিনাইগাতী বন্যায় ত্রাণ বিতরণসহ মানবিক কার্যক্রমে অবদান রেখেছে এ সংগঠন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন,“আসঝি সংগঠনটি অল্প সময়ে ঝিনাইগাতীর মানুষের কল্যাণে অসাধারণ ভূমিকা রাখছে। বৃক্ষরোপণ কার্যক্রম শুধু পরিবেশ রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি বড় সম্পদ হবে। আমি এ সংগঠনের প্রতিটি উদ্যোগকে সাধুবাদ জানাই।”সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন,“আমাদের মূল লক্ষ্য মানুষের পাশে থাকা। আমরা চাই ঝিনাইগাতীকে একটি সবুজ ও কল্যাণমুখী উপজেলায় রূপান্তরিত করতে। মানুষের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।”সংগঠনের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন,“আমরা শুরু থেকেই চেষ্টা করছি ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন আনতে। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি আমরা রক্তদান, অসহায়দের সহায়তা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের প্রত্যাশা, ঝিনাইগাতীর প্রতিটি মানুষ আসঝির পাশে থাকবে, তাহলেই আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো।”মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পরিচালনায় আসঝি এগিয়ে চলছে কল্যাণ ও উন্নয়নের পথে। স্থানীয়দের প্রত্যাশা, সংগঠনের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews