1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় দুই শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার

নওগাঁর মান্দায় দুই শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দায় ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মান্দা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার কবিরাজকে নওগাঁ কারাগারে পাঠানো হয়। শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ষষ্ঠ শ্রেনীর দুই শিশু শিক্ষার্থীকে। গ্রেপ্তার কবিরাজের নাম সাভার আলী কবিরাজ (৫৫)। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। চৌবাড়িয়া বাজারের কড়ইপট্টি এলাকায় তার একটি ভেষজ ওষুধের দোকান রয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর পেট ব্যথা শুরু হলে আরেক সহপাঠীকে নিয়ে সাভার আলীর ভেষজ ওষুধের দোকানে যায়। অসুস্থ ওই শিক্ষার্থীকে পেট পরীক্ষার নামে কবিরাজ সাভার আলী তাকে গোপন কক্ষে নিয়ে যায়। সেখানে কৌশলে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ওই শিক্ষার্থীর সহপাঠীকে বাইরের চেম্বারে বসিয়ে রাখা হয়েছিল। ভুক্তভোগী এক শিক্ষার্থী জানায়, বান্ধবীর কী ধরণের অসুখ হয়ে সেটি বলার জন্য ওই গোপন কক্ষে নিয়ে আধা ঘন্টার ব্যবধানে তাকেও ধর্ষণ করা হয়। সেখান থেকে চলে আসার পর জানতে পারি আমাদের দুজনের সঙ্গেই খারাপ কাজ করা হয়েছে। লোকলজ্জার ভয়ে প্রথমদিকে বিষয়টি গোপন রাখি। পরে আরও কয়েক সহপাঠীর সঙ্গে আলোচনা করে বিষয়টি পরিবারের লোকজনকে জানাই। চৌবাড়িয়া বাজারের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি জানাজানি হলে বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে সাভার কবিরাজের দোকানে হামলা চালিয়ে মারধর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সাভার কবিরাজকে থানায় নিয়ে যায়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ ঘটনায় দুই শিশু শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাভার কবিরাজকে আজ শুক্রবার আদালতের মাধ্যতে নওগাঁ কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews