1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখা এই শোভাযাত্রার আয়োজন করে।শোভাযাত্রায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়েদুল আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মো. শওকত হোসেন, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র চন্দ্র মজুমদার, যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, ফ্রন্টের সদস্যসচিব সুব্রত চন্দ্র দেসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ অংশ নেন।জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার জানান, এ বছর শেরপুরের সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ১৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে প্রায় এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর শহরে আরেকটি শোভাযাত্রা এবং দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews