1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩০০ বার

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামের এক মনোহারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪অক্টোবর) বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোতালেব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews