1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর রানীনগরে ধানের জমিতে আগাছা নাশক বিষ ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩০৫ বার

নওগাঁর রানীনগরে ধানের জমিতে আগাছা নাশক বিষ ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে জমিতে আগাছা নাশক বিষ ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মহন্তের ছেলে কানাই চন্দ্র মহন্তের জমির ধান নষ্ট হয়। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জমির মালিক কানাই চন্দ্র মহন্ত জানান, গ্রামের দক্ষিণ পাশে সড়কসংলগ্ন ১৫ শতক জমিতে বিনা-১৭ জাতের ধান লাগিয়েছেন। ইতিমধ্যে ধানের শিষ বের হয়ে পাক ধরেছে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই ধান কাটা যেত। এরই মধ্যে শুক্রবার রাতে দুর্বৃত্তরা আগাছা নাশক ছিটিয়ে জমির ধান নষ্ট করেছে। শনিবার সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখতে পান তিনি। কানাই অভিযোগ করেন, জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত চিত্তরঞ্জন চন্দ্রের ছেলে চমক চন্দ্র ও তাঁর মায়ের সঙ্গে বিরোধ রয়েছে। তাঁরাই হয়তো আগাছানাশক ছিটিয়ে ধান নষ্ট করেছে। এদিকে চমক চন্দ্রের মা মুক্তি রানী বলেন, ‘দীর্ঘদিন ধরে বিরামপুরে ছেলেকে নিয়ে বাস করি। হরিপুর গ্রামে কানাইদের সঙ্গে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চললেও আমরা জমির ধান নষ্ট করিনি। হয়তো তারা নিজেরাই এটা করে আমাদের ঘাড়ে দোষ দিচ্ছে, অথবা অন্য কেউ এটা করতে পারে।’ রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান নষ্টের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews