1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩ বার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক-
‎রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রাজিব হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।‎বৃহস্পতিবার (১২ মার্চ) গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল।‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুদি দোকানি আবুল কাশেম এর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। সে চাঁদা না দেওয়ায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে রাজিবসহ আরও ১০-১২ জন সন্ত্রাসী। এ সময় তার ছেলে বিল্লাল হোসেন বাবু বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।‎তিনি আরও জানান, হত্যা মামলার পর প্রধান আসামি রাজিব হাওলাদার পালিয়ে যায়। এরপর বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ‍্যান এলাকায় বাসার সামনে বিল্লাল হোসেন বাবু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৫৫) আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews