1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

রাজবাড়ীতে বাস থেকে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১ বার

রাজবাড়ীতে বাস থেকে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে লোকাল বাস থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ নুর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে গোয়ালন্দ উপজেলার হ্যাচারি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক নুর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার একটি দল গোয়ালন্দ উপজেলার হ্যাচারির সামনে অবস্থান নেয়। এ সময় কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী ‘অনিক পরিবহণ’ নামের একটি লোকাল বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে নুর মোহাম্মদের সিটের নিচে দুই পায়ের মাঝখানে রাখা একটি কালো রঙের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নুর মোহাম্মদ স্বীকার করেছেন, তিনি অবৈধ এই অস্ত্রটি বাসে করে ঢাকার নবীনগরে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews