1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

জুলাই গনঅভ্যুথ্হানে আড়াইহাজারে শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার বিতরন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার

জুলাই গনঅভ্যুথ্হানে আড়াইহাজারে শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার বিতরন

আড়াইহাজারর প্রতিনিধিঃ

জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আড়াইহাজারে শহীদ ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মার্চ) আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আড়াইহাজার উপজেলায় শহীদ এবং আহতদের পরিবারদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এছাড়া উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এবং স্থানীয় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “যারা নিহত হয়েছেন, আমরা তাদের আর ফিরে পাব না। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সর্বদা তাদের সহায়তার জন্য পাশে থাকব।”এরপর শহীদ পরিবার ও আহতদের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে ইউনাইটেড স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্লাব “ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব” আয়োজিত “স্বপ্নের দোকান” এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হবে। এছাড়া জেলা প্রশাসক আড়াইহাজার শহর বাইপাস সড়কের শুভ উদ্বোধন করেন। তিনি পরিবেশ সংরক্ষণ এবং জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews