1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নাটোরে দোকানে ভয়াবহ আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৬৩ বার

নাটোরে দোকানে ভয়াবহ আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নাটোর প্রতিনিধি-

নাটোর শহরে আলাইপুরে ভাই ভাই বেডিং হাউজ নামে একটি দোকান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এতে প্রায় ১২/১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিক জানিয়েছেন।সোমবার(২৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে হঠ্যৎ করে দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুত দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল আসেন। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১০/১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সেই সঙ্গে দোকানে থাকা নগদ ৪০ হাজার টাকা পুড়ে যায়। দোকানে ফোম, তুলা,  পদ্দা কাপড়চোপড়সহ দাহ্য পদার্থ ছিল।দোকানের মালিক শহিদুল ইসলাম জানান, সকালে হঠ্যৎ দোকানে আগুনের সূত্রপাত হয়। এতে দ্রুত আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভিতরে সবকিছু পুড়ে যায়। এতে আমার ১২/১৫ টাকার ক্ষতি হয়েছে। তবে ধারণা করছি, সিগেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ বলেন, দোকান মালিকের ফোন পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌছাঁই। এসে দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে দোকানের সবকিছু পুড়ে গেছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমান জানতে আমাদের কর্মীরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews