1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

নওগাঁ বদলগাছীর জগদীশপুরে স্বামীর নির্যাতনের ঝর্না নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৯৮ বার

নওগাঁ বদলগাছীর জগদীশপুরে স্বামীর নির্যাতনের ঝর্না নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীর জগদীশপুর গ্রামে ঝর্ণা খাতুন (২৫) নামের এক গৃহবধূ স্বামীর নির্যাতনের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে করেছেন। বুধবার ভোরে গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে জয়পুরহাট স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সবাই একসাথে খাবারের জন্য বসেন। সেই সময় ঝর্ণার স্বামী মোঃ আকাশ হোসেন তরকারির স্বাদ না হওয়ায় রাগান্বিত হয়ে স্ত্রীকে গালিগালাজ এবং মারধর করেন। মার সহ্য করতে না পেরে ঝর্ণা বুধবার ভোর সাড়ে ৫ টার সময় বাড়ি বাইরে যাওয়ার চেষ্টা করেন। স্বামী তাকে বাধা দেন এবং পুনরায় মারধর করেন। শেষ পর্যন্ত সে সকাল ৬ টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগান। জানতে পেরে নিহতের স্বামী ও শাশুড়ি পেয়ারা বেগম ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর পৌনে ৯ টার দিকে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন। এরপর স্বামী ও শাশুড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, আকাশ হোসেন প্রায়ই স্ত্রীকে অকারণে মারধর করতেন এবং প্রতিবাদ করলে অন্যদের সাথেও দুর্ব্যবহার করতেন। এতে কেউ ঝর্ণাকে রক্ষা করতে সাহস পাননি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews