1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের বিএনপির নেতার সুলফির আঘাতে লিয়াকতে মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার

নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের বিএনপির নেতার সুলফির আঘাতে লিয়াকতে মর্মান্তিক মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের বিএনপির নেতার লিয়াকত সিকদারের সুলফির আঘাতে মরমান্তিক মৃত্যু। এলাকা সুত্রে জানাগেছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সুলপির আঘাতে গুরতর আহত লিয়াকত সরদারের মৃত্যু হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। নিহত লিয়াকত সরদার হর্ষি-পাতনা গ্রামের মৃত খলিল সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী বাজারে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বরুপপুর গ্রামের মঞ্জুরুল আলমের উপর একই গ্রামের আনিসুর রহমানের ছেলে সাঈদ হোসেন দেশীয় অস্ত্র সুলপি নিয়ে তার উপর হামলা করে। এ সময় মঞ্জুরুল দৌড়ে পালিয়ে গেলে সাথে থাকা তার বিয়াই লিয়াকত সরদারের পেটে সুলপিটি ঢুকিয়ে দেয় সাঈদ। এতে লিয়াকত সরদার মারাত্মক ভাবে আহত হন। সে সময় হাটের লোকজন লিয়াকতকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন এবং সাঈদকে গণ পিটুনি দেয়। হাটের লোকজনের গণপিটুনিতে আহত সাঈদকেও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে লিয়াকতের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বিয়াই মঞ্জুরুল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার অন্যতম আসামী সাঈদ হোসেনকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews