1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪ বার

মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক-

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রদানের জন্য পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় মোজতবা খামেনিসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যের জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত একটি ব্যানারে মোজতবা খামেনি, তার বাবার সাবেক ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে ‘ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তালিকায় রয়েছেন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। ব্যানারে আরও উল্লেখ করা হয়েছে, সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা সম্পর্কেও তথ্য চাইছে যুক্তরাষ্ট্র।

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম জানিয়েছে, এসব ব্যক্তিদের সম্পর্কে বা তাদের নেটওয়ার্কের বিষয়ে তথ্য থাকলে এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করা যাবে। যোগ্য তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সূত্র: তুর্কি টুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews